Skip to content
Sat–Thu · 10 am–9 pm · Uttara, Dhaka

Blogs

হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলেই কি চেয়ারে বসে কাজকর্ম করতে হবে?

হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলেই কি চেয়ারে বসে কাজকর্ম করতে হবে?- দৈনিক প্রথম আলো।

হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলেই কি চেয়ারে বসে কাজকর্ম করতে হবে? Read More »

অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা

অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা অস্টিওআর্থ্রাইটিস কী অস্টিওআর্থ্রাইটিস হলো অস্থিসন্ধির একটি রোগ। হাঁটু, হিপ জয়েন্ট, হাতসহ যেকোনো চলনযোগ্য সন্ধিকে (জয়েন্ট) এটি আক্রান্ত করতে পারে। এটি ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ নামেও পরিচিত। এই রোগ বয়োজ্যেষ্ঠদের মধ্যে বেশি দেখা যায়। ধরন অস্টিওআর্থ্রাইটিস দুই রকমের হতে পারে—প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস হলো কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই আর্টিকুলার কার্টিলেজ ক্ষয়ে যাওয়া। সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হলো আঘাত পাওয়ার কারণে সন্ধিস্থলজুড়ে বলের ঘনত্ব অস্বাভাবিক হয় বা রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের (আরএ) মতো অস্বাভাবিক আর্টিকুলার কার্টিলেজ থাকে। কারণ অস্টিওআর্থ্রাইটিসের মূল কারণ বয়োবৃদ্ধি। এ ছাড়া অতিরিক্ত ওজন, বংশগত ও আঘাতের কারণও উল্লেখযোগ্য। কীভাবে বুঝবেন বয়স ৪৫ বা তার বেশি। সন্ধিতে ব্যথা। সকালে হাঁটাচলায় সমস্যা, ব্যথা বা জড়তা থাকে, যা বেশিক্ষণ স্থায়ী হয় না। রোগ শনাক্ত করতে এক্স-রের সাহায্য নেওয়া যায়। ফিজিওথেরাপির ভূমিকা অস্টিওআর্থ্রাইটিসের রোগীর চলাফেরা বা নড়াচড়া ক্রমে কঠিন হয়ে ওঠে। কিন্তু যতটা সম্ভব সক্রিয় থাকলে ব্যথার উন্নতি হয়। অন্যান্য উপসর্গ কমাতে পারে ও ব্যক্তিকে সুস্থ থাকতে সাহায্য করে। যে ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ (ব্যায়াম) প্রয়োজন— মাংসপেশির শক্তি বাড়ানোর ব্যায়াম। সন্ধির স্বাভাবিক নড়াচড়া করা। অ্যারোবিক ব্যায়াম। স্ট্রেচিং ব্যায়াম। জয়েন্ট মোবিলাইজেশন। এছাড়াও অত্যাধুনিক ইলেকট্রোথেরাপি চিকিৎসা ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর সমন্বয়ে সঠিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগী দ্রুত তম সময়ে ব্যথা মুক্ত হবে এবং স্বাভাবিক কর্মক্ষম জীবনে ফিরে যাবে। 

অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপির ভূমিকা Read More »

Somokal news

ফিজিওথেরাপি চিকিৎসার প্রসারে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই – সমকাল-বিপিএ গোলটেবিল বৈঠক

ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা। শুধু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিই নন; বাতের ব্যথা, প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং অটিজম আক্রান্ত শিশু থেকে শুরু করে অনেক রোগীর চিকিৎসায় ফিজিওথেরাপির নানামাত্রিক ভূমিকা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনেস্কোর তথ্যানুযায়ী, বিশ্বে প্রতি ১০ জনে একজনের কোনো না কোনো প্রতিবন্ধিতা রয়েছে। তবে তাদের চিকিৎসার জন্য খুব বেশি সুযোগ এখনও নেই। এ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের সঠিক বাস্তবায়ন ও স্বাস্থ্য ব্যবস্থায় সর্বস্তরে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দেওয়া এবং সব বিভাগীয় শহরে বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা করা জরুরি। এ ছাড়া এ ধরনের চিকিৎসাসেবার প্রসারে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে সুচিকিৎসা নিশ্চিত করতে রেফারেল পদ্ধতি চালু করার উদ্যোগ নিতে হবে। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রোববার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ‘স্বাস্থ্য ও রিহ্যাবিলিটেশন খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ফিজিওথেরাপি চিকিৎসা’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সমকাল ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সহযোগিতায় ছিল ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি), এএসপিসি ম্যানিপুলেশনথেরাপি এবং ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী। সভাপতিত্ব করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান; সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ড. শামীম আহাম্মদ।     এতে আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলতাফ হোসেন সরকার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা. ফিরোজ কবীর, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. সনজিত কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শাহাদাৎ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মো. মুশফিকুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার হোসেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. কাজী মো. এমরান হোসেন। ‘ফিজিওথেরাপি চিকিৎসা পেশা ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ফিরোজ কবীর। তিনি বলেন, এ দেশে আইন অনুযায়ী ‘ফিজিওথেরাপি কাউন্সিল’ চালু করা জরুরি। তিনি ৭ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- অতিসত্বর বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের কার্যক্রম চালুসহ একজন ফিজিওথেরাপিস্টকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া, রিহ্যাবিলিটেশন কাউন্সিলে আনুপাতিক হারে ফিজিওথেরাপিস্টদের প্রতিনিধিত্ব নির্ধারণসহ অংশীদার নয় এমন পেশাজীবীদের প্রতিনিধিত্ব বাতিল, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে টারশিয়ারি পর্যায়ে ফিজিওথেরাপিস্টদের জন্য প্রথম শ্রেণির পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া, ফিজিওথেরাপি চিকিৎসকদের প্রথম শ্রেণির শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা, ফিজিওথেরাপি চিকিৎসকদের পিএসসির প্রথম শ্রেণির ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্তি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সাহায্য ও সেবাকেন্দ্রে ফিজিওথেরাপি চিকিৎসকদের নিয়োগপ্রাপ্ত পদগুলোকে রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রতিটি বিভাগীয় শহরে একটি ‘বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি’ প্রতিষ্ঠা করা। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন সঠিক বাস্তবায়নে যা করা প্রয়োজন, তাই করা হবে। আমার পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি- যত তাড়াতাড়ি সম্ভব রিহ্যাবিলিটেশন কাউন্সিল কার্যকরে ব্যবস্থা নেব। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, স্বাভাবিক চিকিৎসার পাশাপাশি রোগীর ফিজিওথেরাপি চিকিৎসাসেবাও প্রয়োজন। নিজেও এ চিকিৎসা নিয়ে কোনো ওষুধ ছাড়াই সুস্থ হয়েছি। মেডিসিনের চিকিৎসক যেমন প্রয়োজন; সার্জারি চিকিৎসকও প্রয়োজন। একই সঙ্গে ফিজিওথেরাপির চিকিৎসক প্রয়োজন। এ জন্য চিকিৎসায় রেফারেল পদ্ধতি চালু করা প্রয়োজন। তিনি বলেন, এখানে যারা পড়াশোনা করছে তাদের একটি স্বীকৃতি দরকার। এ জন্য নিবন্ধন প্রয়োজন। ২০১৮ সালে এ বিষয়ে আইন হয়েছে। তবে দুঃখজনক হলেও এটি এখনও কার্যকর করা সম্ভব হয়নি। এখনও জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এটা তো কোনোভাবেই কাম্য নয়। অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, চিকিৎসকদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। আমরা পেশাগত জায়গায় এক গ্রুপ অন্য গ্রুপকে ঢুকতেই দিই না। আমাদের এ মানসিকতা পরিবর্তন করতে হবে। এ জন্য আমাদের রাজনৈতিক নেতাদের বড় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এক ছাদের নিচে যদি আমরা সব সেবা নিশ্চিত করতে না পারি, তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। বিশ্বের বিভিন্ন দেশেই এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। সেসব দেশে ফিজিওথেরাপিস্টদের চিকিৎসক হিসেবে গণ্য করা হচ্ছে। ডা. শাহরিয়ার নবী বলেন, সর্বজনীনভাবে ফিজিওথেরাপি চিকিৎসা বাস্তবায়নে কোন জায়গায় বাধা রয়েছে, সে জায়গা খুঁজে বের করে চিকিৎসা নিশ্চিত করতে হবে। এটা হলো মৌলিক বিষয়। এটি করতে পারলে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে এই চিকিৎসা ব্যবস্থাকে। অধ্যাপক আলতাফ হোসেন সরকার বলেন, ১৯৭৩ সালে যখন এ বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়, সে সময়ের সিলেবাস এবং প্রাসঙ্গিকতার সঙ্গে বর্তমান প্রাসঙ্গিকতা অনেকাংশে পরিবর্তন হয়েছে। ফিজিওথেরাপি এখন আর আগের অবস্থানে নেই, বরং আরও ভালো অবস্থানে এসেছে। দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের দরজায় এ চিকিৎসা পৌঁছে গেছে। ডা. সনজিত কুমার চক্রবর্তী বলেন, চিকিৎসাবিজ্ঞানের সব শাখায় ‘প্রি-অপারেটিভ’ এবং ‘পোস্ট-অপারেটিভ’ ফিজিওথেরাপি বিশ্বব্যাপী স্বীকৃত। বিভিন্ন স্থানে দেখেছি, প্রতিটি সার্জারির ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রোগীদের ফিজিওথেরাপি না দেওয়া হলে তাঁদের মধ্যে প্রতিবন্ধিত্ব চলে আসে। যেমন দেখা গেল- অস্ত্রোপচারের পর প্লাস্টার খোলার সময় রোগী সঠিক থেরাপি না পেলে তাঁর অস্থিগ্রন্থি বিকল হয়ে প্রতিবন্ধিত্ব দেখা দেবে। ফিজিওথেরাপির অভাবে সঠিক চিকিৎসা পাওয়ার পরও সঠিক ফল অনেকে পায় না। তাই চিকিৎসা পেশার সব শাখার সঙ্গে ফিজিওথেরাপিকে সমান্তরালভাবে নিয়ে আসতে হবে। ডা. শাহাদাৎ হোসেন বলেন, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন ২০০৭ সালে ‘ওয়ার্ল্ড কনফেডারেশন অব ফিজিক্যাল থেরাপি’র (ডব্লিউসিপিটি) সদস্যপদ লাভ করে। তখন থেকেই ১৫ বছর ধরে আমরা ৮ সেপ্টেম্বরকে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ হিসেবে পালন করছি। ১২২টি দেশে একযোগে এ দিবসটি পালন করা হয়। চিকিৎসাক্ষেত্রে ফিজিওথেরাপিকে মূলধারায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ফিজিওথেরাপি চিকিৎসাসেবার একটি শাখা। এই শাখাকে চিকিৎসাবিজ্ঞান থেকে আলাদা করা যাবে না; একই সঙ্গে অগ্রসর করে নিয়ে যেতে হবে। চিকিৎসাবিজ্ঞানের সব শাখার সঙ্গে ফিজিওথেরাপিকে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসাসেবাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসার প্রসারে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই

ফিজিওথেরাপি চিকিৎসার প্রসারে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই – সমকাল-বিপিএ গোলটেবিল বৈঠক Read More »

কোমর ব্যথার আধুনিক চিকিৎসা । দৈনিক আমাদের সময় ।

ওফ, ব্যথা! হ্যাঁ, ব্যথা খুব কমন এবং পরিচিত একটি শব্দ। সব বয়সী মানুষের মধ্যে কমবেশি হয়। এর মধ্যে বেশি ও ভোগান্তিকর শব্দ হলো কোমর ব্যথা। শীতকালেই এ ব্যথা বেশি হয়। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। দিন যত যায়, ভোগান্তি ও কষ্ট তত বাড়ে। রোগীদের ভোগান্তির কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করা। সর্বোপরি রোগীর প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা না পাওয়া। যে কারণে এ কোমর  ব্যথা রোগীরা চিকিৎসকের কাছে আসেন বিভিন্ন ম্যাকানিকাল সমস্যা, যেমন- মেরুদণ্ডের মাংসপেশিতে আঘাত, ডিস্ক প্রোলাপ্স ও মেরুদণ্ডের নির্দিষ্ট গঠনের পরিবর্তন নিয়ে। কোমর ব্যথা অন্য কারণেও হতে পারে। যেমন- বয়সজনিত মেরুদণ্ডের হাড়ক্ষয় বা বৃদ্ধি, অস্টিওপোরোসিস, টিউমার, ক্যানসার, বোন মেরুদণ্ডের স্নায়বিক সমস্যা, স্পনডাইলোসিস, এনকাইলজিং, স্পনডাইলোলিসথেসিস, টিবি, পেটের বিভিন্ন অংশের রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদণ্ডের রক্তবাহী নালির সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুঁড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি। এ ছাড়া গড় আয়ু বৃদ্ধি, কর্পোরেট পেশা, নগরায়ণ, শরীর চর্চার অভাব, অত্যধিক পরিশ্রম, শ্রমিক-পেশাজীবী, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার, শারীরিক দুর্ঘটনা, দীর্ঘক্ষণ একই পজিশনে বসে থাকা, কাজ করার সময় সঠিক দেহবস্থান মেনে কাজ না করা ইত্যাদি। রোগীর  ব্যথার কারণ যে কোনো ব্যথার চিকিৎসা গ্রহণের আগে জানা প্রয়োজন, রোগীর কেন বা কি কারণে ব্যথা হচ্ছে। অধিকাংশ রোগীর ক্ষেত্রেই আমরা এক্স-রে বা এমআরআই দেখে চিকিৎসা প্ল্যান করি, যা সঠিক চিকিৎসা পাওয়ার অন্তরায়। তাই প্রথমেই প্রয়োজন রোগীর নির্দিষ্ট ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। এ জন্য প্রয়োজন বিশেষজ্ঞের মাধ্যমে ফিজিক্যাল এসেসমেন্ট। নির্দিষ্ট কোনো মাসল, নার্ভ, লিগামেন্ট বা অন্য কোনো স্ট্রাকচারে সমস্যা আছে কিনা, প্রথমেই তা নির্ণয় করা। পরে প্রয়োজন অনুযায়ী রেডিওলজিক্যাল ও প্যাথলজিক্যাল ফাইন্ডিংসের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। এ ক্ষেত্রে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি গুরুত্বপূর্ণ। এর কোনো ক্ষতিকর প্রভাব নেই। স্বল্প খরচেই করা যায়। আধুনিক চিকিৎসা দেশেই কোমর ব্যথার সর্বাধুনিক চিকিৎসা সম্ভব। আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী, সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে ৯০ শতাংশ রোগীই শতভাগ সুস্থ হয়ে যায়। বাকি ১০ শতাংশ রোগী, যাদের রেড ফ্লাগ উপস্থিত আছে, তাদের অপারেশন প্রয়োজন। তবে প্রত্যেক রোগীর উচিত অপারেশনের আগেই এ বিষয়ে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে থেরাপি গ্রহণ। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা মাধ্যমে একজন রোগীর শুধু ব্যথাই কমবে না বরং তিনি তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারবেন। এ ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি, যেমন- বিভিন্ন মোবিলাইজেশন, ম্যানিপুলেশন টেকনিক, মায়োফেসিয়াল রিলিজ, থেরাপিউটিক এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেথেনিং এক্সারসাইজ, ড্রাই নিডেলিং গ্রহণের মাধ্যমে ব্যথা কমার সঙ্গে সঙ্গে স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে সহায়তা করবে। এ ছাড়া ইলেকট্রোথেরাপি, যেমন- লেজার, আল্ট্রাসাউন্ড, ম্যাকানিক্যাল ট্রাকশনের সহায়তা নেওয়া যেতে পারে। ব্যথা কমে যাওয়ার পর ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে অন্তত ২ সপ্তাহের পূর্ণ রিহ্যাবিলিটেশন প্রয়োজন। কোমর ব্যথার রোগীর সঠিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন ছাড়া সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব নয়। লেখক : ফিজিওথেরাপি ও বার্ধক্য বিশেষজ্ঞ কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি. চেম্বার : ফিজিওজোন ফিজিওথেরাপি সেন্টার, ২২ রবীন্দ্র সরণি, সেক্টর-৭, উত্তরা ০১৭৭১৫৬৪৮৭৫; ০১৯৪৭৫৫৯৩০৪ সরাসরি আর্টিকেল টি পড়তে নিচের লিংকে প্রবেশ করুন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা গর্ভাবস্থায় কোমর ব্যথা প্রতিরোধে কি করণীয় ডাঃ মো: নেছার উদ্দিন (সাকের) দীর্ঘ চিকিৎসার আলোকে  দেখা গেছে, প্রতি ৪ জন নারীর মধ্যে ৩ জন নারীই গর্ভকালীন কোমর ব্যথায় ভুগেন৷ বিশেষ করে শেষ ৩ মাসে ব্যথাটা প্রচন্ড হয়ে থাকে। তবে গর্ভাবস্থার প্রথমদিকেও ব্যথা হতে পারে। গৰ্ভস্থ বাচ্চাটা যেদিকে অবস্থান নেয়, সেখানে সচরাচর ব্যথা হতে দেখা যায়। নারীদের কোমর ব্যথা কেন হয় এবং এক্ষেত্রে প্রতিকার কি কি তা যেনে নেয়া জরুরী। গর্ভকালীন কোমর ব্যথার কারণ: – প্রজেস্টেরন ও রিলাক্সেশন হরমোন গর্ভবতী নারীর জয়েন্টের হাড়গুলো নরম ও ঢিলে করে দেয়। এর কারণ মূলত সন্তান জন্মদানের জন্য মায়ের শরীরকে প্রস্তুত করা। জয়েন্টের এই পরিবর্তনের কারণে গর্ভবতীরা কোমর ব্যথায় ভুগেন। – সময়ের সাথে সাথে গর্ভবতীর জরায়ু একটু একটু করে বড় হতে থাকে। জরায়ুর এই পরিবর্তন পেটের পেশিকে দুর্বল করে দেয়, যার ফলে সহজেই গর্ভবতী কোমর ব্যথা অনুভব করেন। ওজন বৃদ্ধি: গর্ভধারণ মানেই গর্ভবতীর ওজন বৃদ্ধি পাওয়া। এসময়ের এই বাড়তি ওজন বহন করা কোমরের হাড়ের পক্ষে কঠিন হয়ে দাড়াঁয়। যার ফলে গর্ভবতীর কোমর ব্যথা হয়। গর্ভবতীর পেলভিসে রাউন্ড লিগামেন্ট থাকে। জরায়ু বড় হওয়ার সাথে এটি রাবাবের মতো বড় হতে থাকে এবং ক্রমশ পাতলা হয়ে যায়। যার ফলে গর্ভবতী হালকা নড়াচড়াতে লিগামেন্ট ব্যথা পায়, যা কোমর ব্যথায় পরিণত হয়। অতিরিক্ত ওজনের কারণ: শারীরিক পরিবর্তন ও অতিরিক্ত ওজনের কারণে গর্ভবতীর কোমরের হাড়ে সবসময় একটা চাপ থাকে। তাই যদি আপনাকে দীর্ঘক্ষণ বসে কোনো কাজ করতেই হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট সময় ব্যবধান একটু হাঁটাহাটি করুন। টানা বসে থাকলে কোমর ব্যথা আরও বাড়বে । সতর্কতা প্রয়োজন: তাৎক্ষণিক নড়াচড়া এড়িয়ে চলুন। বসা থেকে উঠা বা উঠা থেকে বসার সময় ধীরতা বজায় রাখুন। খুব তাড়াতারি শারীরিক অঙ্গি-ভঙ্গি কোমর ব্যথা বাড়িয়ে তুলে। তাই বিষয়টি খেয়াল করুন। গর্ভবতীদের এসময়ে ভারী জিনিস তোলা একেবারে নিষেদ করা হয়। তারপরও যদি কোনো জিনিস নিচ থেকে তুলতে হয়, সেক্ষেত্রে হাটু ভেঙ্গে বসে পড়ুন। তারপর আস্তে আস্তেজিনিটা তুলুন। দাঁড়িয়ে কোমর বাঁকা করে কিছু তুলতে যাবেন না। গর্ভকালীন কোমর ব্যথায় করণীয়: ব্যায়াম করা, গর্ভবতীদের ব্যায়াম করার কথা বলে থাকি। নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীরের বিভিন্নপেশি এমনিতেই শক্ত ও মজবুত থাকবে। যার ফলে হালকা ব্যথা কিছু মনে হবে না। তাই যারা নিয়মিত ব্যায়াম করেন, তারা কোমর ব্যথার সাথে সহজেই মানিয়ে নিতে পারেন। ঠান্ডা গরম সেঁক  সংক্রান্ত: ঠান্ডা কমপ্রেস বা গরম ছেক। ব্যথা আক্রান্ত স্থানে ঠান্ডা কিছু দিয়ে কমপ্রেস করুন কিছুক্ষণ। এতে ব্যথা অনেকটা কমে যাবে। আইস ব্যাগ না থাকলে, বরফকে তাওয়াল দিয়ে ঢেকে ব্যথাতে মালিশ করুন। এছাড়া গরম কাপড় দিয়ে ব্যথাতে ছেক দিলে ভালো ফলাফল পাবেন। প্রতিদিন ২০ মিনিটের মতো এই পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন। তবে ভুলেও পেটে ঠান্ডা বা গরম ছেক দিতে যাবেন না। পেটের বৃদ্ধির কারণে গর্ভবতীদের এসময় সোজা হয়ে হাটাটা কঠিন হয়ে পড়ে। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে বাকা হয়ে হাঠতে শুরু করে। তবে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন সোজা হয়ে হাটঁতে। এতে কোমরে চাপ কিছুটা কমবে। ঘুমানোর সময় সতর্কতা: ঘুমানোর সময় যদি কোমর ব্যথা হয়, তাহলে অতিরিক্ত বালিশ দিয়ে পিঠে সাপোর্ট দিন। পেটের নিচেও বালিশ রাখতে পারেন। চেষ্টা করুন যেকোনো পাশ ফিরে ঘুমাতে। সোজা হয়ে কখনো ঘুমাবেন না। গর্ভবতীদের জন্য কোমর ব্যথা ভয়ানক কিছু নয়, বরং এটি একটি কমন সমস্যা। পুরোপুরি কোমর ব্যথা হয়তো আপনার নিরাময় হবে না। তবে উল্লেখিত নিয়মগুলো মেনে চললে, ব্যথার অস্বস্তি রক্ষা পেতে পারেন। তবে যদি কোমর ব্যথা অসহনীয় হয়, তাহলে ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। এ সময়ে সুস্হ্য থাকুন,ভালো থাকুন।

কোমর ব্যথার আধুনিক চিকিৎসা । দৈনিক আমাদের সময় । Read More »

কোমড় ব্যথার আদ্যোপান্ত

কোমড় ব্যথার আদ্যোপান্ত। দৈনিক জনকন্ঠ ।

ব্যথা! খুব কমন এবং পরিচিত একটি শব্দ সব বয়সী মানুষের মধ্যে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং ভোগান্তিকর শব্দ হলো কোমর ব্যথা। দেশের প্রায় ৯০% মানুষ জীবনের কোন না কোন অংশে কোমর ব্যথায় ভুগে থাকেন এবং দিন যত যায় ভোগান্তি এবং কষ্টের মাত্রা তত বাড়তে থাকে। রোগিদের ভোগান্তির মূল কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসকের শরণাপন্ন না হওয়া, সঠিক এবং স্পেসিফিক রোগ নির্ণয় না হওয়া, সর্বোপরি রোগীর প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা না পাওয়া। কেন কোমর ব্যথা হয়? কোমর ব্যথার ৯০ শতাংশ রোগী আমাদের চিকিৎসক দের কাছে আসেন, বিভিন্ন ম্যাকানিক্যাল সমস্যা নিয়ে যেমন : মেরুদণ্ডের মাংসপেশীতে আঘাত, ডিস্ক প্রোলাপ্স এবং মেরুদণ্ডের নির্দিষ্ট গঠন এর পরিবর্তন। অন্যান্য কারণের মধ্যে রয়েছে বয়সজনিত মেরুদণ্ডের হাড় ক্ষয় বা বুদ্ধি, অস্টিওপোরোসিস, এনকাইলজিং, স্পনডাইলোসিস, স্পনডাইলোলিসথেসিস, মেরুদণ্ডের স্নায়ুবিক সমস্যা, টিউমার, ক্যান্সার, বোন টিবি, পেটের বিভিন্ন অঙ্গের রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদণ্ডের রক্তবাহী নালির সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুঁড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি কারণেও কোমর ব্যথা হয়ে থাকে। এ ছাড়াও গড় আয়ু বৃদ্ধি, কর্পোরেট পেশা, নগরায়ণ, শরীর চর্চার অভাব, অত্যধিক পরিশ্রম, শ্রমিক-পেশাজীবী, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার, শারীরিক দুর্ঘটনা, দীর্ঘক্ষণ একই পজিশনে বসে থাকা, কাজ করার সময় সঠিক দেহবস্থান মেনে না করা ইত্যাদি কারণে কোমর ব্যথা হয়ে থাকে। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কীভাবে চিকিৎসা করবেন কিভাবে জানবেন কোমর ব্যথার কারণ কি? যে কোন ব্যথার চিকিৎসার আগে আমাদের জানা প্রয়োজন রোগীর কেন ব্যথা হচ্ছে অথবা কি কারণে ব্যথা হচ্ছে। আমরা এখনও অধিকাংশ রোগীর ক্ষেত্রে এক্স-রে অথবা এম আর আই দেখেই রোগীর চিকিৎসা প্ল্যান করি যা রোগীর সঠিক চিকিৎসা পাওয়ার অন্তরায়। আমাদের প্রথমেই প্রয়োজন রোগীর স্পেসিফিক ডায়াগনোসিস বা রোগ নির্ণয়, তার জন্য প্রয়োজন বিশেষজ্ঞ এর মাধ্যমে ফিজিক্যাল এসেসমেন্ট করা এবং তার স্পেসিফিক কোন মাসল, নার্ভ, লিগামেন্ট অথবা অন্য কোন স্ট্রাকচারে সমস্যা আছে কি না সেটা নির্ণয় করা। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী রেডিওলজিক্যাল এবং প্যাথলজিক্যাল ফাইন্ডিংস এর মাধ্যমে সঠিক স্বিদ্ধান্তে পৌঁছানো। কারণ স্পেসিফিক ডায়াগনোসিস ব্যতীত সঠিক চিকিৎসা সম্ভব নয়। এক্ষেত্রে বর্তমানে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি গুরত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে স্পেসিফিক রোগ নির্ণয় এর জন্য যার কোন ক্ষতিকর প্রভাব নেই এবং স্বল্প খরচেই তা সম্ভব। কোমর ব্যথার আধুনিক চিকিৎসা এখন দেশেই : কোমর ব্যথা নিয়ে আর হতাশা বা ভোগান্তি নয়! দেশেই রয়েছে এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা। আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী কোমর ব্যথার ৯০% রোগী শুধুমাত্র সঠিক ফিজিওথেরাপি এর মাধ্যমেই শতভাগ সুস্থ হয়ে যায়, এক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নেই। শুধু ১০% রোগী যাদের রেড ফ্লাগ উপস্থিত আছে তাদের শুধ অপারেশন প্রয়োজন। তবে প্রতিটি রোগীরই উচিত অপারেশনের পূর্বে একজন কোয়ালিফায়েড ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নেয়া। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাঃ ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে একজন রোগীর শুধু ব্যথা কমবেই না বরং সে তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারবে। ফিজিওথেরাপির নাম শুনলেই আমরা মনে করি বিভিন্ন হিট মেশিন, বাস্তবে তা নয় । আপনার কোমর ব্যথার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক (অবশ্যই বিপিটি ডিগ্রী সম্পন্ন হতে হবে)-এর তত্ত¡াবধানে ম্যানুয়াল থেরাপি যেমন বিভিন্ন মোবিলাইজেশন, ম্যানিপুলেশন টেকনিক, মায়োফেসিয়াল রিলিজ, থেরাপিউটিক এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেথেনিং এক্সারসাইজ, ড্রাই নিডেলিং গ্রহণ করলে আপনার ব্যথা কমার সঙ্গে সঙ্গে আপনি পুনরায় স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারবেন। এ ছাড়াও ইলেকট্রোথেরাপি যেমন লেজার, আল্ট্রাসাউন্ড, ম্যাকানিক্যাল ট্রাকশনের সহায়তা নেয়া যেতে পারে। সেই সঙ্গে ব্যথা কমে যাওয়ার পর ফিজিওথেরাপি চিকিৎসক এর অধীনে মিনিমাম ২ সপ্তাহ এর পূর্ণ রিহ্যাবিলিটেশন প্রয়োজন। কোমর ব্যথার রোগীর সঠিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ব্যতীত কখনই পূর্ণ সুস্থ হওয়া সম্ভব নয়। লেখক : ফিজিওথেরাপি ও বার্ধক্য বিশেষজ্ঞ কনসালট্যান্ট, ফিজিওথেরাপি বিভাগ কসি হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চেম্বার : ফিজিওজোন ফিজিওথেরাপি সেন্টার ২২, রবীন্দ্র সরণি রোড, সেক্টর ৭, উত্তরা এবং কেসি হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নোয়াপাড়া, দক্ষিণখান, ঢাকা ০১৭৭১-৫৬৪৮৭৫, ০১৯৪৭-৫৫৯৩০৪ কোমড় ব্যথার আদ্যোপান্ত। দৈনিক জনকন্ঠ 

কোমড় ব্যথার আদ্যোপান্ত। দৈনিক জনকন্ঠ । Read More »

কোমর ব্যথার সঠিক চিকিৎসা আছে ! দৈনিক আমাদের সময়

ব্যথা সব বয়সী মানুষের কাছে অতিপরিচিত শব্দ। সবেচেয়ে বেশি পরিচিত ‘কোমর ব্যথা’ শব্দটির সঙ্গে। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। দিন যত যায়, ভোগান্তি ও কষ্টের মাত্রা তত বাড়তে থাকে। রোগীর ভোগান্তির মূল কারণ হচ্ছে, সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করা। কোমর ব্যথার কারণ  বেশিরভাগ রোগীই চিকিৎসকের কাছে যান বিভিন্ন ম্যাকানিকাল সমস্যা নিয়ে। যেমন- মেরুদ-ের মাংসপেশিতে আঘাত, ডিস্ক প্রোলাপ্স, মেরুদ-ের নির্দিষ্ট গঠনে পরিবর্তন ইত্যাদি। এ ছাড়া বয়সজনিত মেরুদ-ের হাড়ক্ষয় বা বৃদ্ধি, স্পনডাইলোলিসথেসিস, অস্টিওপোরোসিস, মেরুদ-ের স্নায়বিক সমস্যা, এনকাইলজিং, স্পনডাইলোসিস, টিউমার, ক্যানসার, বোন টিবি, পেটের বিভিন্ন অঙ্গের রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদ-ের রক্তবাহী নালির সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুঁড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি কারণেও কোমরে ব্যথা হয়ে থাকে। গড় আয়ু বৃদ্ধি, কর্পোরেট পেশা, নগরায়ণ, শরীরচর্চার অভাব, বেশি পরিশ্রম, শ্রমিক পেশাজীবী, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহার, শারীরিক দুর্ঘটনা, দীর্ঘক্ষণ একই জায়গায় বসে থাকা, কাজের সময় সঠিক দেহবস্থান মেনে কাজ না করা ইত্যাদি কারণেও কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথার বোঝার উপায়  যে কোনো ব্যথার চিকিৎসার আগে জানা প্রয়োজন, রোগীর কেন ব্যথা হচ্ছে বা ব্যথার কারণ কী? বেশিরভাগ চিকিৎসকই রোগীর এক্স-রে বা এমআরআই দেখে চিকিৎসা-প্ল্যান করে থাকেন, যা রোগীর সঠিক চিকিৎসা পাওয়ার অন্তরায়। কিন্তু এ ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন রোগীর স্প্যাসিফিক ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে নির্দিষ্ট কোন মাসল, নার্ভ, লিগামেন্ট অথবা অন্য কোনো স্ট্রাকচারে সমস্যা আছে কিনা, সেটি নির্ণয় করা। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী রেডিওলজিক্যাল ও প্যাথলজিক্যাল ফাইন্ডিংসের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। কারণ স্প্যাসিফিক ডায়াগনোসিস ছাড়া সঠিক চিকিৎসা সম্ভব নয়। এ ক্ষেত্রে বর্তমানে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি গুরত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে। এর কোনো ক্ষতিকর প্রভাব নেই এবং খরচও তুলনামূলকভাবে কম। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা  ফিজিওথেরাপির মাধ্যমে কোমর ব্যথার রোগীর শুধু ব্যথা কমবেই না, তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবেন। ফিজিওথেরাপি গ্রহণ মানেই বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে হিট দেওয়া নয় এবং তা বাস্তবসম্মতও নয়। আপনার কোমর ব্যথার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ম্যানুয়াল থেরাপি, যেমন- বিভিন্ন মোবিলাইজেশন, ম্যানিপুলেশন টেকনিক, মায়োফেসিয়াল রিলিজ, থেরাপিউটিক এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেথেনিং এক্সারসাইজ, ড্রাই নিডেলিং গ্রহণ করে স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারে। ইলেকট্রোথেরাপি, যেমন- লেজার, আল্ট্রাসাউন্ড, ম্যাকানিক্যাল ট্রাকশনের সহায়তাও নেওয়া যেতে পারে। একই সঙ্গে ব্যথা কমে যাওয়ার পর ফিজিওথেরাপিস্টের অধীনে মিনিমাম ২ সপ্তাহ এর পূর্ণ রিহ্যাবিলিটেশন প্রয়োজন। কোমর ব্যথার রোগীর সঠিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন ছাড়া কখনই পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। লেখক : ফিজিওথেরাপি ও বার্ধক্য বিশেষজ্ঞ কনসালট্যান্ট, ফিজিওথেরাপি বিভাগ কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লি., নোয়াপাড়া, দক্ষিন খান, ঢাকা চেম্বার : ফিজিওজোন ফিজিওথেরাপি সেন্টার, ২২ রবীন্দ্র সরণি, সেক্টর ৭, উত্তরা, ঢাকা ০১৭৭১৫৬৪৮৭৫; ০১৯৪৭৫৫৯৩০৪ সরাসরি লিংক এ গিয়ে আর্টিকেল  টি পড়তে পারেন। কোমর ব্যথার সঠিক চিকিৎসা আছে ! দৈনিক আমাদের সময়

কোমর ব্যথার সঠিক চিকিৎসা আছে ! দৈনিক আমাদের সময় Read More »

Stroke perkinsosis

নিউরোলজিকাল সমস্যায় ভুগছেন?

স্ট্রোক, বেলস পালসি, নার্ভ ইঞ্জুরি সহ আপনার যেকোন ধরনের নিউরোলজিকাল সমস্যায় আক্রান্ত হয়ে প্যারালাইসিস বা প্রতিবন্ধকতায় আক্রান্ত হয়ে আছেন। ফিজিওজোন ফিজিওথেরাপি সেন্টার উত্তরা সর্বদা প্রস্তুত আপনাকে সর্বাধুনিক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেবা দিতে। স্ট্রোক,প্যারালাইসিস বা প্রতিবন্ধকতায় বাসায় বসে না থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসক এর সরনাপন্ন হউন। এপয়েনমেন্ট নিতেঃ উত্তরা চেম্বার: ফিজিওজোন ফিজিওথেরাপি সেন্টার,উত্তরা (কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা এর ৩য় তলা) ২২,রবীন্দ্র সরনী রোড, সেক্টর #০৭, উত্তরা, ঢাকা-১২৩০ সিরিয়ালের জন্যঃ +88 019 78 33 29 36 +88 019 47 55 93 04 দক্ষিনখান চেম্বারঃ কে সি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি. ফিজিওথেরাপি বিভাগ (৬ষ্ঠ তলা, রুম # ৬১২) ২৬২০,নোয়াপাড়া, দক্ষিনখান, উত্তরা, ঢাকা-১২৩০ সিরিয়ালের জন্যঃ +88 017 04 59 31 75 +88 019 47 55 93 04

নিউরোলজিকাল সমস্যায় ভুগছেন? Read More »

Treatment for neuropathic pain

আপনার স্নায়তন্ত্রের নিউরোলজিকাল যেকোন সমস্যায় ফিজিওথেরাপি

আপনার স্নায়তন্ত্রের/নিউরোলজিকাল যেকোন সমস্যায় ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসার জন্য আমাদের সরনাপন্ন হতে পারেন। অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর সরাসরি তত্ত্বাবধানে রয়েছে আমাদের পুর্নাঙ্গ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। আপনাকে পুনরায় কর্মক্ষম করে তুলতে আমরা আছি আপনার পাশে।আপনার স্নায়ুতন্ত্রের সমস্যা মেশিন বা হিট নয় সঠিক থেরাপিউটিক এক্সারসাইজ এবং পুর্ন রিহ্যাবিলিটেশন ই পারে আপনাকে সুস্থতা দিতে এবং পুনরায় কর্মক্ষম করে তুলতে। এপয়েনমেন্ট নিতে কল করুন আমাদের হটলাইন নম্বরে।

আপনার স্নায়তন্ত্রের নিউরোলজিকাল যেকোন সমস্যায় ফিজিওথেরাপি Read More »

betha muktir parshopotikriya

ব্যথাকে না বলুন

সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন ব্যথা মুক্ত থাকুন আপনার যেকোন ধরনের বাত,ব্যথা,প্যারালাইসি বা প্রতিবন্ধকতার বিজ্ঞান সম্মত চিকিৎসা দিতে ফিজিওজোন সর্বদা আছে আপনাদের পাশে। আপনার সমস্যায় নিশ্চিন্তে আস্থা রাখুন আমাদের উপর, প্রিয়জনের মতো ভরসা করুন ফিজিওজোনে। এপয়েনমেন্ট নিতে কল করুন আমাদের হটলাইনের নম্বরে। ২২, রবীন্দ্র সরনী রোড সেক্টর #০৭, উত্তরা, ঢাকা-১২৩০। কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এর ৩য় তলা।

ব্যথাকে না বলুন Read More »

Message Us on WhatsApp